সবুজ প্রান্ত
১৪ মে ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জলাবদ্ধতায় পানিবন্দি ২০ পরিবার

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৮ নং কসকনকপুর ইউনিয়নের নিয়াগোল গ্রামে সাম্প্রতিক বৃষ্টিতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে অন্তত ২০টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। ডুবে গেছে ঘরবাড়ির উঠান, রাস্তাঘাট, এমনকি গ্রামের প্রধান গোরস্থানটিও।

জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়া। স্থানীয়রা জানান, আগে গ্রামের বৃষ্টির পানি পার্শ্ববর্তী একটি খাল দিয়ে নিষ্কাশিত হতো। কিন্তু খালটি ব্যক্তি মালিকানাধীন জমিতে পড়ায়, সংশ্লিষ্ট বাড়ির মালিক সেটি বন্ধ করে দেন। অন্যদিকে, আরেকটি পার্শ্ববর্তী বাড়ির ভেতর দিয়ে পানি গড়িয়ে সেই খালে গিয়ে পড়ত। কিন্তু ওই বাড়ির মালিকরাও নিজেদের জমি রক্ষার্থে সেখানে মাটি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

স্থানীয় প্রবীণরা জানান, অতীতে ওই এলাকায় একটি ছোট খাল বা নালা ছিল, যা ওই বাড়ির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মূল খালে গিয়ে মিশত। কালের বিবর্তন ও অনিয়ন্ত্রিত গৃহনির্মাণের কারণে সেই খালটি বিলুপ্ত হয়ে বর্তমানে বাড়ির অংশে পরিণত হয়েছে।

ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় তীব্র জলাবদ্ধতা দেখা দিচ্ছে। শিশু-কিশোররা স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না, রোগীরা হাসপাতালে যেতে পারছে না—এমনকি গ্রামের সবচেয়ে বড় গোরস্থানটিও পানির নিচে। এক প্রবীণ বাসিন্দা বলেন, “গোরস্থান পর্যন্ত ডুবে গেছে। এখন কেউ মারা গেলে কবর দিতেও কষ্ট হবে।”

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন বলেন, “পরিকল্পনাহীনভাবে বাড়িঘর নির্মাণ এবং প্রতিবেশীদের অসহযোগিতার ফলেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমি রাস্তার পাশ দিয়ে ড্রেন তৈরির উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু জমির মালিকরা বাধা দিচ্ছেন।” তিনি আরও জানান, “যদি জায়গাটি সরকারি হয়, তাহলে বরাদ্দ না থাকলেও আমি ব্যক্তিগত অর্থায়নে কাজটি করব। আর না হলে, প্রয়োজনে জমি কিনেও পানি নিষ্কাশনের ব্যবস্থা করব।”

ওই ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হক বলেন, “গত দুই-তিন বছর ধরে এই সমস্যা চলছে। বারবার বলা সত্ত্বেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এবার চেয়ারম্যানের আশ্বাসে আমরা পাশে আছি।”

কসকনকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান জানান, “অনেকদিন ধরেই এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ করে আসছেন। আমরা সংশ্লিষ্টদের সঙ্গে বারবার আলোচনা করেছি, কিন্তু ফল মেলেনি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন অনতিবিলম্বে জায়গাটি পরিদর্শন করে বিষয়টি  দেখে যায়।”

জলাবদ্ধতার কারণে বাজারে যাওয়ার প্রধান সড়কটিও পানির নিচে তলিয়ে গেছে। এলাকার অন্যান্য বাসিন্দারাও দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি জমে থাকা পানিতে মশার উপদ্রব বেড়েছে এবং শিশুরা পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে।

গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, একটি খাল বা পাইপলাইন চালু করলেই এই দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।