সবুজ প্রান্ত
১২ মে ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে প্রবাসী ও এলাকাবাসীর মানবিক হাত, নিপেশের পরিবারের পাশে

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের পাঁচপীর বাজারে ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতা নিপেশ তালুকদার হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ ও বিচার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী ও প্রবাসীরা। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে বাওনপুর গ্রামের প্রবাসীরা এগিয়ে এসেছেন আর্থিক সহায়তা নিয়ে, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

সোমবার (১২ মে) দুপুরে বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সভায় হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সভা শেষে নিহতের স্ত্রী লক্ষী দাশের হাতে প্রবাসীদের পক্ষ থেকে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সালিশ ব্যক্তিত্ব রইছ মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সমাজকর্মী গোলাম আকবর। বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি ও রাজনীতিবিদ মো. ময়নুল হক। তিনি বলেন, “এই নির্মম হত্যাকাণ্ডের বিচার না হলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন স্কুল শিক্ষক ইমরান আহমদ, প্রবীণ সমাজসেবক শফিকুল ইসলাম, ইউপি সদস্য ফজলুল হক ফজলু প্রমুখ। বক্তারা বলেন, এ হত্যাকাণ্ড শুধু একজনের জীবননাশ নয়, এটি পুরো সমাজে ভয়ের বার্তা ছড়িয়ে দিয়েছে। প্রবাসীদের এমন সহায়তা নিপেশের পরিবারের পাশে দাঁড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সভায় উপস্থিত ছিলেন—আমরুশ আলী, ফরিদ উদ্দিন, আব্দুল মছব্বির, ফেরদৌস মিয়া, আব্দুস শহিদ, মবুল মিয়া, মাসুক মিয়া, সুজন মিয়া, তৈমুছ আলীসহ বাওনপুর গ্রামের অগণিত মানুষ।

নিপেশের স্ত্রী লক্ষী দাশ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমি শুধু বিচার চাই। আমার স্বামীকে যারা খুন করেছে, তারা যেন কোনোভাবেই ছাড় না পায়।” তিনি সহায়তা প্রদানকারী প্রবাসী ও এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাতে পাঁচপীর বাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারান দিরাই উপজেলার সোলমানপুর গ্রামের বাসিন্দা নিপেশ তালুকদার। পরদিন তার স্ত্রী লক্ষী দাশ বিশ্বনাথ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এলাকাবাসী ও প্রবাসীদের এই সম্মিলিত পদক্ষেপ নিপেশ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নতুন উদ্দীপনা এনে দিয়েছে। একই সঙ্গে এটি প্রমাণ করেছে, মানবিকতা এখনো সমাজে বেঁচে আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।