সবুজ প্রান্ত
১২ মে ২০২৫, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার চারটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় জকিগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।


সোমবার (১২ মে) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।




আদালত সূত্র জানায়, মামলাগুলোর আসামিরা আগেই উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা এ দিন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে সকলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আত্মসমর্পণকারী নেতাদের মধ্যে রয়েছেন—জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আওয়ামীলীগ নেতা আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য আলী আহমদ, ফজলুর রহমান, ইকবাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন,  উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আহমদ সাগর, সাইদুর রহমান সাইদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, বালাউটের মাও. মারুফ আহমদসহ ২৬ নেতাকর্মী।




ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।