সবুজ প্রান্ত
১০ মে ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে বিআরটিসি বাস লাইনচ্যুত: অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

জকিগঞ্জ প্রতিনিধি:

শনিবার (১০ মে ২০২৫) সকাল ৭টা ৪০ মিনিটে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বিআরটিসি যাত্রীবাহী বাস শরীফগঞ্জ বাজারের পশ্চিম পাশে পৌঁছালে একটি বড় গাছ সড়কের উপর পড়ে থাকার কারণে বাসটি পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশে কাত হয়ে পড়ে।

বাসটি লাইনচ্যুত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে তড়িঘড়ি করে বাস থেকে নামার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রী গণমাধ্যমকর্মী  জামাল আহমদ জানান, “গাছটি আগের দিন রাতে পড়ে থাকলেও স্থানীয় প্রশাসনের কেউ সেটি সরায়নি। চালক গাছটি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে বাসটি ভারসাম্য হারিয়ে পড়ে যায়।”

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা একত্রিত হয়ে ধাক্কা দিয়ে বাসটি সড়কে তোলার চেষ্টা চালান। কিছুক্ষণ পর জকিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে নেয়।

স্থানীয়দের অভিযোগ, সড়কে পড়ে থাকা গাছ বা অন্য কোনো প্রতিবন্ধকতা দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতার অভাব রয়েছে। ফলে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে।

তারা আরও বলেন, সড়কপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি এবং জরুরি পদক্ষেপ প্রয়োজন।

এ ঘটনার পর স্থানীয় জনসাধারণ দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।