সবুজ প্রান্ত
৫ মে ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিষমুক্ত সবজি চাষে সফল দোয়ারাবাজারের কৃষক আকবর আলী

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হাছনবাহার গ্রামের ৫৫ বছর বয়সী আকবর আলী এখন শুধুই একজন কৃষক নন—তিনি এলাকাবাসীর কাছে এক অনুপ্রেরণার নাম। এক সময় সিলেট শহরে চালের দোকানে কাজ করা এই মানুষটি আজ বিষমুক্ত সবজি চাষে এলাকায় নতুন দিগন্তের সূচনা করেছেন।

বিশেষ করে ঢেঁড়স চাষে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা এখন আশেপাশের গ্রামেও উদ্দীপনার জোয়ার তুলেছে। মাত্র ১০ শতক জমিতে আধুনিক জাতের ‘মেটাল সীড’ ঢেঁড়স চাষ করে অল্প খরচে লাভবান হয়েছেন তিনি। শুরুতে ৪-৫ হাজার টাকা খরচ করলেও ইতোমধ্যে ৪৫ হাজার টাকার ঢেঁড়স বিক্রি করেছেন বাজারে। প্রতি দুইদিন পরপর ১ মণ করে ঢেঁড়স উত্তোলন করছেন, যা বাজারে চাহিদাসম্পন্ন একটি পণ্য হিসেবে বিক্রি হচ্ছে ৫০-১৫০ টাকা প্রতি কেজি দরে।

আকবর আলী জানান, “২০০৮ সালে শহরের চাকরি ছেড়ে ফিরে এসে কৃষিকেই জীবনের অবলম্বন হিসেবে নিয়েছি। ঢেঁড়স ছাড়াও আমি বিভিন্ন মৌসুমি সবজি চাষ করি—যেমন বেগুন, কাকরোল, করলা, ফুলকপি, পেঁপে, লালশাক ইত্যাদি। বছরে আয় হয় ৪-৫ লক্ষ টাকা।”

তার এই সাফল্যের নেপথ্যে রয়েছে বিষমুক্ত পদ্ধতিতে চাষাবাদ এবং সময়োপযোগী কৃষি পরামর্শ। উপজেলা কৃষি বিভাগ থেকে পাওয়া সহায়তা এবং নিয়মিত পরিদর্শনের ফলেই আকবর আলীর জমিতে সবজি উৎপাদন হয়েছে অধিক ও মানসম্মত।

স্থানীয় প্রবীণ কৃষক আব্দুল আলী বলেন, “আকবর আলী আগে অনেক কষ্ট করেছে। এখন সে বিষমুক্ত সবজি চাষ করে নিজের পরিবার চালায় আর অন্যদেরও উদ্বুদ্ধ করে।”

উপজেলার কৃষি কর্মকর্তা শেখ মুহাম্মদ মহসিন জানান, “আকবর আলীর মতো চাষিরা কৃষির নতুন সম্ভাবনা দেখাচ্ছেন। ঢেঁড়স চাষে তার সাফল্য এলাকার কৃষকদের মাঝে ইতিবাচক পরিবর্তন এনেছে।”

আকবর আলীর গল্প শুধু একটি কৃষকের সাফল্য নয়, বরং তা গ্রামীণ কৃষির আত্মনির্ভরতার প্রতীক। তার দেখানো পথ অনুসরণ করে অনেকেই এখন নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ঝুঁকছেন—যা দেশের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।