সবুজ প্রান্ত
৪ মে ২০২৫, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ইন্তেকাল, দেশজুড়ে শোক

দেশের প্রখ্যাত আইনজীবী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ সদস্য এবং জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৪ মে) রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। মৃত্যুকালে ব্যারিস্টার রাজ্জাকের বয়স হয়েছিল ৮১ বছর।

সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রাজ্জাক। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি বিএ (অনার্স) ও এমএ সম্পন্ন করার পর ১৯৮০ সালে যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন।

প্রথমে লন্ডনে আইন পেশায় যুক্ত থাকলেও ১৯৮৬ সালে দেশে ফিরে আসেন এবং সুপ্রিম কোর্টে প্র্যাকটিস শুরু করেন। পরে ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৪ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০২ সালে তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।

আইন পেশার পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন ব্যারিস্টার রাজ্জাক। তিনি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বে ছিলেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় দলের হয়ে আইনি লড়াই করেন।

২০১৩ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। পরে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন। এরপর নতুন রাজনৈতিক দল ‘আমার বাংলাদেশ (এবি) পার্টি’-তে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তবে রাজনৈতিক পরিবর্তনের পর ২০২৩ সালের ১৭ আগস্ট সে পদ থেকেও সরে দাঁড়ান।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর দীর্ঘ ১১ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফেরেন ব্যারিস্টার রাজ্জাক। এরপর আবারও সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হন। ২০২৪ সালের জানুয়ারিতে জুনিয়র আইনজীবীরা তাকে সম্মাননা দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে দেশের আইন অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী, রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার মৃত্যুতে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।