প্রাণিসম্পদ অধিদপ্তরের রেজাল্ট অবশেষে প্রকাশিত হয়েছে। গত ২ মে ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত ‘অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক’ এবং ‘ক্যাশিয়ার’ পদের প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। যারা এই পরীক্ষায় অংশ নিয়েছেন, তারা এখনই www.dls.gov.bd অথবা job.dls.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রাণিসম্পদ অধিদপ্তরের রেজাল্ট দেখতে পারবেন।
এই রেজাল্টের মাধ্যমে মোট ১৬তম গ্রেডের ১৩ ক্যাটাগরির ৬৩৮টি শূন্য পদের জন্য উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ পেয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের রেজাল্ট অনুযায়ী যারা নির্বাচিত হয়েছেন, তাদের লিখিত পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে জানানো হবে। লিখিত পরীক্ষার সময়সূচি প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও দেশের জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।
আপনি যদি এই পরীক্ষায় অংশ নিয়ে থাকেন, তাহলে দেরি না করে এখনই প্রাণিসম্পদ অধিদপ্তরের রেজাল্ট দেখে নিন এবং প্রস্তুতি শুরু করুন লিখিত পরীক্ষার জন্য।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।