সবুজ প্রান্ত
১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে বৈঠক, ক্ষমা প্রার্থনায় সমাধান

জকিগঞ্জ প্রতিনিধি  :

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দিপক বিশ্বাস নামের এক যুবকের ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে জকিগঞ্জ থানায় বুধবার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, উপজেলা ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক সাংবাদিক কে. এম. মামুন, উপজেলা আল ইসলাহ নেতা মাওলানা ফদ্বলুর রহমান, ইউপি সদস্য লুতফুর রহমানসহ স্থানীয় মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জোতিষ চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জের সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, শুভ্রকান্তি দাস চন্দন, সাংবাদিক শ্রীকান্ত পাল, পূজা পরিষদের সাধারণ সম্পাদক রাজস বিশ্বাস, কর্ণমায় দাস, নরেন্দ্র রায়, সাবেক ইউপি সদস্য নব কিশোর বিশ্বাসসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দও বৈঠকে অংশ নেন।

বৈঠকে দিপক বিশ্বাস, তার বাবা ও আত্মীয়রা উপস্থিত সকলের সামনে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে করা ওই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর কখনো করবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ইসলাম ধর্মে ক্ষমার মহৎ গুণের প্রতি গুরুত্বারোপ করে জকিগঞ্জের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে ক্ষমা করে দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১০

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১১

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৩

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৪

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৫

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৬

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৭

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৮

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৯

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।