সবুজ প্রান্ত
৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজের তিন দিন পর নদীতে ভেসে উঠল মাওলানা মুশতাকের নিথর দেহ

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের আকাশ যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল। তিনদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে নদীর বুকে ভেসে উঠল জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর (৫২) নিথর দেহ। যে মানুষটি গত ক’দিন আগেও এলাকায় ইসলামী আন্দোলন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন, তিনিই আজ শীতল লাশ হয়ে ফিরে এলেন।

শুক্রবার সকালে দিরাই উপজেলার একটি নদী থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ছুটে যান তার স্বজনরা। স্তম্ভিত হয়ে যান সকলে—যেন বিশ্বাসই করতে পারছিলেন না তাদের প্রিয়জন আর জীবিত নেই। তার ফুপাতো ভাই জুনেদ আহমদ কাঁপা কণ্ঠে নিশ্চিত করেন এ খবর।

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী শুধু একজন আলেমই ছিলেন না; তিনি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমে জনগণের কাছে যাচ্ছিলেন। তার স্বপ্ন ছিল মানুষের সেবা করা, রাজনীতির মাধ্যমে দুঃখ-দুর্দশা লাঘব করা।

শান্তিগঞ্জ উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন তিনি। গ্রামের গর্ব গাজীনগরের এই সন্তান মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালেই নিখোঁজ হন। সেদিন রাত ১০টার দিকে পরিবারের কাছে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলেই তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর থেকে কোনো খোঁজ মেলেনি। ফোনও ছিল বন্ধ।

অন্তরের শূন্যতায় ভেঙে পড়া স্ত্রী রুবি বেগম পরদিন শান্তিগঞ্জ থানায় জিডি করেন। স্বামীকে ফিরে পাওয়ার আশায় বৃহস্পতিবার এলাকাবাসী বিক্ষোভে নামেন। কিন্তু সবার স্বপ্নই ভেঙে চুরমার হয়ে গেল শুক্রবার সকালে। নদীর বুক থেকে যখন উদ্ধার করা হলো প্রিয় মাওলানা মুশতাকের প্রাণহীন দেহ—শোকের ছায়া নেমে এলো গোটা জেলায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।