সবুজ প্রান্ত
১৬ জুন ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ডাইক মেরামত সহ জনদাবী পরিষদের ১৫ দফা দাবিতে স্মারকলিপি

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর ভাঙন ও ডাইক রক্ষণাবেক্ষণে অবহেলা, পাশাপাশি দীর্ঘদিনের নাগরিক ভোগান্তির প্রতিবাদে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে “জনদাবী আদায় পরিষদ”-এর ব্যানারে উপজেলা প্রশাসনের কাছে ১৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমানের সঙ্গে মতবিনিময় শেষে স্মারকলিপি প্রদান করেন পরিষদের নেতৃবৃন্দ। তারা বলেন, প্রতিবছর কুশিয়ারা ও সুরমা নদীর ভয়াবহ ভাঙনে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ জনপদ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে শত শত পরিবার গৃহহীন হওয়ার পাশাপাশি চাষযোগ্য জমিও ধ্বংস হচ্ছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনদাবী আদায় পরিষদের আহ্বায়ক মুফতি আবুল হাসান, সদস্য সচিব মোস্তাক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, শ্রমিক মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ, পৌর বিএনপি সভাপতি মাসুক আহমদ, পৌর আল ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান, উপজেলা আল ইসলাহর ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা ফদ্বলুর রহমান, বিএনপি নেতা প্রফেসর বদরুল হক বাদল, খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভার একপর্যায়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মকর্তাকে নেতৃবৃন্দ তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেন। তখন ওই কর্মকর্তা আগামী ১৫ দিনের মধ্যে কুশিয়ারার ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি বাঁধ মেরামতের আশ্বাস দেন।
স্মারকলিপি গ্রহণকালে ইউএনও মাহবুবুর রহমান জানান, “প্রশাসন বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং দ্রুত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হবে।”
নেতৃবৃন্দ বলেন, কুশিয়ারার অব্যাহত ভাঙনে জনজীবন বিপর্যস্ত। এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে। তারা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।