সবুজ প্রান্ত
১৩ জুন ২০২৫, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে তথ্যসন্ত্রাসের শিকার সাংবাদিক মনজুর আহমদ: সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা

মতিউর রহমান, গোয়াইনঘাট:

গোয়াইনঘাটের জ্যেষ্ঠ সাংবাদিক ও গোয়াইনঘাট প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি মনজুর আহমদ একটি কুচক্রী মহলের অপপ্রচারের শিকার হয়েছেন। সামাজিক ও পেশাগতভাবে তাঁকে হেয়প্রতিপন্ন করতে ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপচেষ্টা চালানো হচ্ছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মনজুর আহমদ দীর্ঘদিন ধরে দৈনিক আমার দেশ ও সিলেটের ডাক পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে প্রদর্শক, বাংলাদেশ কম্পিউটার শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কর্লাস একাডেমি’র পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তাঁরা বলেন, “সাংবাদিক মনজুর আহমদের বিরুদ্ধে পরিচালিত এই অপপ্রচার শুধু একজন ব্যক্তির মানহানি নয়, বরং এটি গোয়াইনঘাটের সাংবাদিকতা, শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের বিরুদ্ধেও একটি গভীর ষড়যন্ত্র।”

তারা আরও জানান, এ ধরনের ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে গোয়াইনঘাটের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। একইসাথে তারা প্রশাসনের কাছে দায়ীদের দ্রুত শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এদিকে, এ ঘটনায় সচেতন নাগরিক সমাজও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।