সবুজ প্রান্ত
১২ জুন ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আহমেদাবাদে ভারতের বিমান বিধ্বস্ত: ড. ইউনূসের শোকবার্তা

ভারতের বিমান বিধ্বস্ত হওয়ার দৃশ্য

আহমেদাবাদে ভারতের বিমান বিধ্বস্ত হয়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নকারী বিমানটি আহমেদাবাদ থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যে একটি আবাসিক এলাকার ওপর বিধ্বস্ত হয়।

বিমান দুর্ঘটনায় মোট ২৪২ জন আরোহীর মধ্যে ১০০ জনের বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয়, ব্রিটিশ, পর্তুগিজ এবং কানাডীয় নাগরিক রয়েছেন। পুলিশ ও উদ্ধারকর্মীরা মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠানোর পাশাপাশি উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করেছেন।

ড. মুহাম্মদ ইউনূস তাঁর শোকবার্তায় উল্লেখ করেন,

“আমরা এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। এ সময়ে ভারতের জনগণ ও সরকারের পাশে বাংলাদেশ অটলভাবে রয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।”

এই দুর্ঘটনা বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের প্রথম বড় ধরনের দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা এয়ার ইন্ডিয়ার বহরে ২০১৪ সাল থেকে যুক্ত ছিল। এ দুর্ঘটনার ফলে বিমান নিরাপত্তা ও পরিচালনার ওপর অনেক প্রশ্ন উঠেছে।

উদ্ধার ও তদন্ত কাজ এখনো চলমান। বিমান বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।