সবুজ প্রান্ত
৩ জুন ২০২৫, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার

জকিগঞ্জ প্রতিনিধি  : 
‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক সেমিনার মঙ্গলবার (৩ জুন) দুপুরে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ। 
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওসমানীনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও প্রকল্প ট্রেইনার জয়তী দত্ত। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুজন মিয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নিবাস রঞ্জন দাশ বলেন, “সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গরিব, অসহায়, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগণের জন্য নানামুখী প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্প মাঠপর্যায়ে যথাযথভাবে কার্যকর হলে প্রান্তিক মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।”
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, ক্ষুদ্রঋণ কার্যক্রম ও পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, খলাছড়া জনকল্যাণ সংস্থার সদস্য সচিব ময়নুল হক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এ.এম মহিবুল হাছান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, উন্নয়নকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
আলোচনায় অংশগ্রহণকারীরা সমাজসেবার চলমান কার্যক্রম, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে উন্মুক্ত মতবিনিময় করেন।
উল্লেখ্য, ২০২১ সালে পরিচালিত এক অনলাইন জরিপে জকিগঞ্জ উপজেলার ১,১০৯ জন প্রান্তিক পেশাজীবীকে তালিকাভুক্ত করা হয়েছে, যাদের উন্নয়নে নির্ধারিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
সেমিনার শেষে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন—এই ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।