সবুজ প্রান্ত
২ জুন ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের মাইজকান্দিতে বেড়িবাঁধ নির্মাণে নিজ খরচে এগিয়ে এলেন কাজী হিফজুর রহমান

নিজস্ব প্রতিবেদক  :

সিলেটের জকিগঞ্জ পৌর এলাকার কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙনের মুখে দাঁড়িয়ে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পৌর আল-ইসলাহ সভাপতি কাজী হিফজুর রহমান। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি এলাকায় মাওলানা আব্দুস ছালামের বাড়ির সামনে, যেখানে নদীর গভীরতা প্রায় ৩০ ফুট এবং ভাঙনের দৈর্ঘ্য প্রায় ৬০ ফুট—সেই ভয়াবহ অংশে গত দুই দিন ধরে তিনি নিজ অর্থায়নে বাঁধ মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।

বাঁশের গড় তৈরি করে ও বালুর বস্তা ফেলে নদীভাঙন প্রতিরোধে এরইমধ্যে প্রায় ৪০ হাজার টাকা নিজের পকেট থেকে খরচ করেছেন তিনি। স্থানীয়দের মতে, তাৎক্ষণিক এ ব্যবস্থায় এলাকা কিছুটা হলেও নিরাপদ হয়েছে, তবে স্থায়ী সমাধান ছাড়া রক্ষা নেই।




কাজী হিফজুর বলেন, “সরকারি সাহায্যের অপেক্ষা না করে নিজের সাধ্যমতো চেষ্টা করেছি। মানুষ যেন আর ঘর হারায় না, সেটাই চেয়েছি।”

জকিগঞ্জ বাজারের মতিন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জুনেদ আহমদ বলেন, “এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ। তবে এটুকু যথেষ্ট নয়, এখনই টেকসই বাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া জরুরি।”

তবে প্রশংসার পাশাপাশি ক্ষোভও রয়েছে এলাকাবাসীর কণ্ঠে। এক বাসিন্দা বলেন, “ত্রাণ দিয়ে ছবি তুললে চলবে না, আমরা চাই টেকসই বাঁধ, চাই স্থায়ী সমাধান।”




এই ঘটনায় আবারও সামনে এলো জকিগঞ্জের অবহেলিত নদী রক্ষা ব্যবস্থার দুরবস্থা। স্থানীয়দের জোর দাবি, প্রাকৃতিক দুর্যোগের আগে নয়—এর আগেই যেন পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।