সবুজ প্রান্ত
২ জুন ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভাঙন, বন্যার রেড এলার্ট জারি

জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভাঙনের ছবি, বন্যা প্লাবিত এলাকা ও পানি বৃদ্ধি, জরুরি রেড এলার্ট সতর্কতা।

সিলেটের জকিগঞ্জে কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের বরাক নদী হয়ে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অনেক ওপরে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নদীর তীরবর্তী এলাকাগুলোতে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন। সোমবার রাত আড়াইটার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের বাঁধ, ভোররাতে বাখরশাল গ্রামের বাঁধ এবং সকাল ৮টার দিকে খলাছড়া ইউনিয়নের লোহারমহল এলাকার বাঁধ ভেঙে যায়। এতে করে আশপাশের বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকতে শুরু করে। এসব এলাকার প্রতিটি ভাঙন প্রায় ৩০ থেকে ১০০ ফুট পর্যন্ত বিস্তৃত, ফলে আশপাশের গ্রামগুলো মারাত্মক প্লাবনের ঝুঁকিতে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, তিনটি ভাঙনের স্থানে প্রবল গতিতে পানি প্রবেশ করছে জনবসতিতে। স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমে বালুভর্তি বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করলেও পানির চাপে অনেক জায়গায় তা কার্যকর হচ্ছে না। কুশিয়ারার পানিতে ইতোমধ্যে প্লাবিত হতে শুরু করেছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও সাধারণ মানুষদের বসতঘর। বিশেষ করে নিম্নাঞ্চলে প্রভাব বেশি দেখা যাচ্ছে। এর মধ্যে জকিগঞ্জের পৌর শহরের নিকটবর্তী কেছরী গ্রাম দিয়ে পানি শহরের দিকে ঢুকে পড়েছে এবং মাইজকান্দী গ্রামের ডাইকের একটি অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। ফলে শহরেও জলাবদ্ধতার শঙ্কা তৈরি হয়েছে।

সোমবার সকাল ৯টায় কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে পানি বিপদসীমার চেয়ে ১৮৪ সেন্টিমিটার বেশি রেকর্ড করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই পয়েন্টে রেড এলার্ট জারি করেছে, যা নদীতীরবর্তী এলাকাগুলোতে আকস্মিক প্লাবনের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ছবড়িয়া, সেনাপতিরচক, ইছাপুর, পিল্লাকান্দী, আমলশীদসহ উপজেলার বিভিন্ন স্থানে অন্তত অর্ধশতাধিক পয়েন্টে নদীর পানি বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করছে।

স্থানীয়দের অভিযোগ, নদীর পানি বৃদ্ধি শুরু হলেও সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। পানি উন্নয়ন বোর্ডের কেউ নজর দেয়নি এবং বারবার বালুর বস্তার দাবি জানানো হলেও তা পৌঁছায়নি। ফলে সাধারণ মানুষকেই বাধ্য হয়ে বাঁধ রক্ষায় নেমে পড়তে হয়েছে। অনেকেই মনে করছেন, আগেভাগে ব্যবস্থা নিলে এমন পরিস্থিতি এড়ানো যেত।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান জানান, উপজেলা প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে এবং বন্যাকবলিতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। কিছু এলাকায় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে ঠিক কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে, তাৎক্ষণিকভাবে সে তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে কুশিয়ারার বাড়তি পানির চাপে ইতোমধ্যে জকিগঞ্জ বাজারেও পানি ঢুকতে শুরু করেছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে বাড়ছে উদ্বেগ। পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।