সবুজ প্রান্ত
৩০ মে ২০২৫, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেকার সমস্যার সমাধানে তিন মাসের চ্যালেঞ্জ

প্রধান উপদেষ্টাকে তরুণ সমাজকর্মী মোহাম্মদ কামরুজ্জামানের খোলা চিঠি

নিজস্ব প্রতিবেদক :

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অফিস সম্পাদক, তরুণ সমাজকর্মী ও শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান দেশের বেকার সমস্যা সমাধানে এক সাহসী প্রস্তাবনা তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রতি একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক খোলা চিঠিতে দাবি করেন—মাত্র তিন মাসের বাস্তব পদক্ষেপেই ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা সম্ভব।

চিঠিতে কামরুজ্জামান বলেন, “স্যার, একটি চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আপনি যদি দৃঢ়চেতা হন, তাহলে আমি বলছি—মাত্র তিন মাসের মধ্যে দেশের বেকার সমস্যা সমাধান সম্ভব।” তিনি আরও জানান, “যদি বাস্তব পদক্ষেপ নেওয়া হয়, তাহলে ৮,২০০ টাকার বেতনস্কেলের সরকারি চাকরির জন্য আর কেউ ২০ লাখ টাকা ঘুষ দেবে না, এমনকি সরকারি চাকরির পেছনে ছুটব না আমিও।”

প্রস্তাবিত সংস্কার: ইউরোপীয় মডেলের শ্রম আইন

কামরুজ্জামান তার প্রস্তাবে বলেন, দেশের প্রাইভেট কোম্পানিগুলোর জন্য একটি জনশক্তি বিধিমালা প্রণয়ন করা সময়ের দাবি। ইউরোপীয় মডেলের আদলে শ্রমিক ছাঁটাই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান তিনি:

  • তিন মাস পূর্বে নোটিশ ছাড়া কোনো কর্মীকে ছাঁটাই না করা।

  • কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে তিন মাসের পূর্ণ বেতন ও ছয় মাসের অর্ধেক বেতন নিশ্চিত করা।

তার মতে, এই নীতিমালা বাস্তবায়িত হলে তরুণরা আর সরকারি চাকরির দিকে ঝুঁকবে না, বরং বেসরকারি খাতেই গড়ে উঠবে কর্মসংস্থানের প্রধান ভরকেন্দ্র।

‘যদি-কিন্তু-তবে নয়, চাই দৃঢ় পদক্ষেপ’

প্রধান উপদেষ্টার প্রতি সরাসরি আহ্বান জানিয়ে কামরুজ্জামান বলেন, “আপনার হাতে ইউরোপীয় শ্রম আইনের মতো শক্তিশালী একটি হাতিয়ার আছে। এখন প্রয়োজন শুধু তা প্রয়োগের সাহস।”

তিনি উল্লেখ করেন, “সরকারি চাকরিতে মাত্র ৫ শতাংশ তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়। বাকি ৯৫ শতাংশই নির্ভরশীল প্রাইভেট কোম্পানির ওপর। তাই প্রাইভেট খাতকে নীতিমালার আওতায় আনাই এখন সবচেয়ে জরুরি।”

গ্রামীণ ফোন ও গ্রামীণ ব্যাংক থেকে শুরু করার আহ্বান : কামরুজ্জামান তার খোলা চিঠিতে গ্রামীণ ফোন ও গ্রামীণ ব্যাংকে ইউরোপীয় মানদণ্ডে জনশক্তি ব্যবস্থাপনার পাইলট প্রকল্প চালুর আহ্বান জানান। তিনি বলেন, “আপনি নিজেই যদি একটি উদাহরণ স্থাপন করতে পারেন, তাহলে দেশের অন্য প্রাইভেট কোম্পানিগুলোর পক্ষে তা উপেক্ষা করা কঠিন হবে।”

তার ভাষায়, “মানুষ নগদ অর্থ নয়, নিরাপত্তা চায়। আর সেই কর্মনিরাপত্তার নিশ্চয়তা দিতে পারলেই বদলে যাবে তরুণ সমাজের কর্মভাবনা।”

চূড়ান্ত আহ্বান: নেতৃত্ব দিন একটি বদলের পথে :

মোহাম্মদ কামরুজ্জামান চিঠির শেষাংশে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে লেখেন, “আপনি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সমর্থনপুষ্ট। আপনার হাতে নীতিগত শক্তি ও প্রশাসনিক ক্ষমতা—তাহলে কেন আপনি পারবেন না? বললেই হবে না, এবার নিতে হবে কার্যকর পদক্ষেপ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।