জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) ভোর ৪টা ২৫ মিনিটে উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহার মহল এলাকায় কুশিয়ারা নদীর ডাইকে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
আটক রুবেল আহমদ (৩১) উত্তর লোহার মহল গ্রামের মৃত ঈসাহিদ আলীর ছেলে। তার কাছ থেকে ৪,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৪ লাখ ৭০ হাজার টাকা।
আসাসীর বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।