সবুজ প্রান্ত
২৯ মে ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঈদুল আজহা সামনে রেখে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ

জকিগঞ্জ প্রতিনিধি :

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জকিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান।

সভায় বক্তারা বলেন, ঈদুল আজহার সময়ে জনসাধারণের নিরাপদ যাতায়াত, হাট-বাজারে চুরি, ছিনতাই ও অপ্রীতিকর ঘটনা রোধে প্রশাসনকে অধিকতর তৎপর থাকতে হবে। সীমান্তবর্তী এলাকায় পুশইন রোধ ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানানো হয়। বিশেষ করে কুরবানির পশুর হাটে আইন-শৃঙ্খলা বজায় রাখা, পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা এবং দুর্ভোগ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা আরও বলেন, শেওলা-জকিগঞ্জ সড়কের করুণ দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। অবিলম্বে রাস্তাটি সংস্কার না হলে ঈদের সময়ে ভয়াবহ যানজট ও জনভোগান্তি সৃষ্টি হতে পারে। একইসঙ্গে সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধ সংস্কারের তাগিদ দেন তারা। আগাম বন্যা প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমএম আব্দুল আহাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আবুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুম মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার জাকির হোসেন, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সংগঠক শিব্বির আহমদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন কসকনকপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার মঈন, খলাছড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক, মানিকপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুশ শহীদ, এলজিইডির উপজেলা প্রকৌশলী মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিঠুন, প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক দেলোয়ার হোসেন , জকিগঞ্জ গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ ও সাংবাদিক এখলাছুর রহমান।

সভা শেষে একই ভেন্যুতে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটি এবং উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।