সবুজ প্রান্ত
২৮ মে ২০২৫, ১০:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উমরা শেষে দীর্ঘদিন অসুস্থ থেকে মক্কা শরীফে জকিগঞ্জের মাও. খলিলুর রহমানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :

জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল শহীদাবাদ গ্রামের প্রখ্যাত আলেম, গঙ্গাজল মাদ্রাসা মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব, মাওলানা ক্বারী খলিলুর রহমান (রহ.) মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে সৌদি আরবের মক্কার একটি বেসরকারি হাসপাতাল—জার্মান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসে মাওলানা খলিলুর রহমান ওমরাহ পালন করতে সৌদি আরব গমন করেন। পবিত্র ওমরাহ সম্পন্ন করার পর মক্কার নিজ বাসভবনে অবস্থানকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাঁকে জার্মান হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘদিন তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা খলিলুর রহমান প্রায় ২৬ বছর যাবৎ গঙ্গাজল মাদ্রাসা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন মক্কার পবিত্র ভূমিতে সম্পন্ন হবে।

উল্লেখ্য, মাওলানা খলিলুর রহমান ছিলেন একজন অতি বিনয়ী, সদালাপী ও দ্বীনদার মানুষ। তাঁর ইন্তেকালে জকিগঞ্জের ইসলামী অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তাঁর সহকর্মী ও ছাত্ররা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।