সবুজ প্রান্ত
২৮ মে ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাগঞ্জে রক্তাক্ত রাত: সন্ত্রাসীদের হাতে শ্রমিক নেতা খুন

কানাইঘাট প্রতিনিধি :

সিলেটের কানাইঘাটের রাজাগঞ্জে এক ভয়াবহ রক্তাক্ত রাতের সাক্ষী হলো খালপার এলাকা। অজ্ঞাত সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ও সমাজসেবক শিহাব উদ্দিন (৪৫)।

শনিবার (২৬ মে) রাত আনুমানিক ৯টার দিকে ইউনিয়নের খালপার এলাকার একটি স’মিলের পাশে ঘটে এ মর্মান্তিক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন, চারদিকে ছড়িয়ে পড়ে রক্ত।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু পথেই থেমে যায় শিহাব উদ্দিনের জীবনপ্রবাহ। আহত অবস্থায় অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

নিহত শিহাব উদ্দিন খালপার গ্রামের বাসিন্দা। এলাকায় তিনি একজন ধর্মপ্রাণ, সদালাপী এবং সমাজসেবামূলক কাজে নিবেদিত মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া ও আতঙ্কের ছোবল। জনমনে বিরাজ করছে ক্ষোভ ও উদ্বেগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত—তা শনাক্তে অভিযান শুরু হয়েছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।