সবুজ প্রান্ত
২৬ মে ২০২৫, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আইনি লড়াই শেষে জনতার চেয়ারে ফিরলেন চেয়ারম্যান রফিকুল

নিজস্ব প্রতিবেদক :
চেয়ারে ফিরলেন সেই মানুষটি—যিনি ছিলেন না শুধুই একজন জনপ্রতিনিধি, ছিলেন জনগণের আস্থার প্রতীক। দীর্ঘ এক মাসের আইনি লড়াই শেষে হাইকোর্টের রায়ে দায়িত্বে ফিরেছেন জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।

রবিবার (২৫ মে) বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. ফখরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে পরিষদের সদস্য ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে মুহূর্তটি হয়ে ওঠে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।

চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, “মিথ্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে আমাকে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু আমি বিশ্বাস হারাইনি—আইনের ওপর ছিল আস্থা, আর জনগণের ভালোবাসাই ছিল আমার শক্তি।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। ষড়যন্ত্র যতই হোক, সত্যকে দমিয়ে রাখা যায় না।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড সদস্য শাহেল আহমদ খোকন, আজিজুর রহমান আতিক, আজিজুর রহমান আজিজ, মুজিবুর রহমান এবং সংরক্ষিত নারী সদস্য জাহানারা বেগম। এছাড়াও গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও স্থানীয় সমাজকর্মীরাও ছিলেন সাক্ষী এই ফিরে আসার মহেন্দ্রক্ষণে।

গত ২৮ এপ্রিল হাইকোর্ট চেয়ারম্যান রফিকুল ইসলামকে পুনর্বহালের নির্দেশ দেন এবং প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেন।

চেয়ারম্যানের ফিরে আসা ইউনিয়নে নতুন করে আস্থার সঞ্চার করেছে। সাধারণ মানুষের মুখে এখন স্বস্তির হাসি—কারণ, তারা জানে, তাদের ভোটের মর্যাদা আজ আদালতে রক্ষা পেয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।