সবুজ প্রান্ত
২৬ মে ২০২৫, ২:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজার ইজারায় নতুন ইতিহাস, নিলামে জমজমাট প্রতিযোগিতা জকিগঞ্জে

জকিগঞ্জ প্রতিনিধি  :

জকিগঞ্জ পৌরসভার অধীন জকিগঞ্জ বাজারের ইজারা নিয়ে এবার তৈরি হয়েছে নজিরবিহীন প্রতিযোগিতা ও স্বচ্ছতা। সোমবার (২৬ মে) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত প্রকাশ্য নিলামে ২৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, যেখানে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৭ লক্ষ ২০ হাজার টাকায় বাজার ইজারা লাভ করেন বিএনপি নেতা আব্দুস সালাম।

১৪৩২ বঙ্গাব্দের জন্য (২৭ বৈশাখ থেকে ৩০ চৈত্র) বাজার ইজারার এ নিলাম কার্যক্রমে সভাপতিত্ব করেন পৌর প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ।

নিলাম পরিচালনা করেন পৌরসভার হিসাব সহকারী সোহেল আহমদ। নিলামে অংশগ্রহণকারীরা পৌরসভার নির্ধারিত দর ১৮,৮৭,৫০০ টাকার ৩০ শতাংশ জামানত জমা দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মাছুম মিয়া, পৌরসভার সহকারী প্রকৌশলী ও বাজার খাস আদায় কমিটির সদস্য সচিব মো. আব্দুল খালিক, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, পৌরসভার নয়টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।

এছাড়াও জকিগঞ্জ উপজেলার সামনের অস্থায়ী মাছ বাজারের ইজারা ৬১ হাজার ১০০ টাকায় লাভ করেন আতিকুর রহমান। এ নিলামে অংশগ্রহণ করেন ৪১ জন।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক বলেন, “পৌরসভা সরাসরি বাজার থেকে খাজনা আদায় করলে কাঙ্ক্ষিত রাজস্ব আসে না। অথচ নিলামের মাধ্যমে তা কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তাই প্রতিবছর স্বচ্ছ টেন্ডারের মাধ্যমেই ইজারা দেওয়া হয়।”

স্থানীয়দের মতে, এবারের নিলাম ছিল অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও স্বচ্ছ, যা জনমনে আস্থা তৈরি করেছে এবং পৌরসভার রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।