সবুজ প্রান্ত
২৬ মে ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে ওভারটেক করতে গিয়ে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

জকিগঞ্জ প্রতিনিধি :

একটি মুহূর্তের ভুল, আর তাতেই থমকে গেল স্বাভাবিক পথচলা। প্রতিযোগিতার নামে জীবনের ঝুঁকি নিয়ে চালানো সিএনজির গতি থামল মুখোমুখি সংঘর্ষে। জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের উজিরপুর এলাকায় রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে দুটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।




আহতদের মধ্যে আছেন ঢাকার খ্যাতনামা ইসলামি ব্যক্তিত্ব ও গুলশানের শহরআলী জামে মসজিদের খতিব মুফতি গোলাম কিবরিয়া কাসেমীর পুত্র গুলজার আহমদ।

গুলজার আহমদ ও তার স্ত্রী সিএনজিতে করে জকিগঞ্জের একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন। হঠাৎ করেই যাত্রা পরিণত হয় এক বিভীষিকায়।




“চালক বারবার গর্ত এড়িয়ে ওভারটেক করার চেষ্টা করছিল। আমি তাকে অনুরোধ করেছিলাম ধীরে চালাতে, কিন্তু সে যেন প্রতিযোগিতায় নেমেছিল! একটু পরেই সামনের দিক থেকে আসা আরেকটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই আমাদের মাথায় যেন বজ্রাঘাত হয়,”—কথাগুলো বলছিলেন আহত গুলজার আহমদ, চোখে ভয় ও বিস্ময়ের ছাপ স্পষ্ট।

স্থানীয়রা জানান, জকিগঞ্জ-শেওলা সড়ক দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে আছে। জায়গায় জায়গায় বড় গর্ত, নেই কোনো কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “সিএনজি চালকদের মধ্যে প্রতিযোগিতা চলে—কে আগে যাবে, কে দ্রুত যাবে। অথচ যাত্রীদের জীবনের মূল্য যেন তাদের কাছে কিছুই না। এমন ঘটনার পর প্রশাসনের উচিত এই সড়কে কঠোর নজরদারি ও চালকদের সচেতনতা বৃদ্ধি করা।”

স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুর্ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে—এই অব্যবস্থাপনায় আর কত প্রাণ ঝরে যাবে?




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।