সবুজ প্রান্ত
২৫ মে ২০২৫, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা সেতু চালুর তিন বছর, মোবাইল রিচার্জে এখনো চলছে সারচার্জ


দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা প্রায় ১৯ কোটি। ভয়েস কল, ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিনই মোবাইল রিচার্জ করছেন তারা। কিন্তু অনেকেই জানেন না, প্রতিবার রিচার্জের সময় ১০০ টাকায় ১ টাকা কেটে নেওয়া হচ্ছে এখনো পদ্মা সেতু উন্নয়ন তহবিলের নামে।

২০১৬ সালের মার্চ মাসে এই সারচার্জ চালু করেছিল সরকার, পদ্মা সেতু নির্মাণের জন্য অতিরিক্ত অর্থ সংগ্রহের লক্ষ্যে। তবে ২০২২ সালের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল আলোচিত ও কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করেন। সেতু চালু হওয়ার পর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও মোবাইল গ্রাহকদের থেকে এই এক শতাংশ সারচার্জ এখনো আদায় করা হচ্ছে।

বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে মোবাইল অপারেটররা। তারা বলছে, মূল প্রকল্প সম্পন্ন হওয়ার পরও গ্রাহকের পকেট থেকে অর্থ কেটে নেওয়ার ন্যায্যতা নেই।

রবির চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম গণমাধ্যমকে বলেন, “যে সারচার্জ পদ্মা সেতুর জন্য কালেক্ট করা শুরু হয়েছিল, সেটা এখনো চালু আছে। আমরা মনে করি, এখন এই কর তুলে নেওয়ার সময় এসেছে।”

সরকারের পক্ষ থেকে অবশ্য সরাসরি কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে ইঙ্গিত মিলেছে, বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হতে পারে। যদিও এই খাতে আপাতত কোনো ভর্তুকি দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানা গেছে।

উল্লেখযোগ্য যে, যমুনা সেতু নির্মাণের সময় বাস, ট্রেন ও সিনেমার টিকিটের ওপর সারচার্জ আরোপ করা হয়েছিল। কিন্তু প্রকল্প শেষ হওয়ার পর সেই অতিরিক্ত কর তুলে নেওয়া হয়।

সরকার ইতিমধ্যে মোবাইল রিচার্জ সারচার্জ থেকে আয় করেছে প্রায় আড়াই হাজার কোটি টাকা। প্রশ্ন উঠছে—পদ্মা সেতু চালু হওয়ার তিন বছর পরও জনগণের কাছ থেকে কেন এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে?

বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদে জনগণের ওপর এমন অতিরিক্ত আর্থিক চাপ স্বচ্ছতার অভাব তৈরি করতে পারে এবং করব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১১

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১২

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৩

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৪

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৫

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৬

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৭

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৮

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৯

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।