সবুজ প্রান্ত
২৪ মে ২০২৫, ২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজকের আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টি হবে কিনা? – ২৪ জানুয়ারি ২০২৪

 

আজকের আবহাওয়ার পূর্বাভাস ২৪ জানুয়ারি ২০২৪

ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত পশ্চিমা লঘুচাপের প্রভাবে মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাতের পর থেকে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার উপর দিয়ে ইতোমধ্যে হালকা বৃষ্টি অতিক্রম করেছে। আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১টার পর থেকে খুলনা বিভাগের ভারত-সীমানবর্তী জেলাগুলো—বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর ও সাতক্ষীরা জেলার উপর দিয়ে গুড়ি-গুড়ি বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টিপাত ক্রমেই দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।

জাপানের কৃত্রিম উপগ্রহবাংলাদেশ বিমানবাহিনীর যশোর রাডার থেকে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণে জানা গেছে, আজ বুধবার দুপুর ৩টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অতিক্রম করতে পারে।

খুলনা বিভাগের উপর দিয়ে প্রবেশ করা মূল বৃষ্টিপাতটি আগামী সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে বরিশাল ও ঢাকার দিকে অগ্রসর হচ্ছে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল ও মাগুরা জেলার উপর অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের মধ্যে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরিয়তপুর জেলার উপর। এছাড়া মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার উপর দিয়ে গুড়ি-গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ বিকেল ৫টা থেকে রাত ১২টার মধ্যে।

চট্টগ্রাম বিভাগে সন্ধ্যা ৭টার পর থেকে ভোর ৬টার মধ্যে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবন ও কক্সবাজার জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করতে পারে। বরিশাল বিভাগে আজ সন্ধ্যার পর থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে যেমন রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, জামালপুর ও ময়মনসিংহ জেলার উপর গুড়ি-গুড়ি বৃষ্টি হতে পারে। সিলেট বিভাগে আজ সন্ধ্যা ৭টার পর থেকে সকাল ৬টার মধ্যে সকল জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগের কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ (আগামী ২ দিনে):

  • ১০–৩০ মি.মি. বৃষ্টি: সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, বাগেরহাট, গোপালগঞ্জ, বরিশাল, শরিয়তপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙ্গামাটি।
  • ৫–২০ মি.মি. বৃষ্টি: ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার।

সারসংক্ষেপে, আজ সন্ধ্যা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, দক্ষিণ ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত প্রবাহমান থাকবে, যা রাতের মধ্যে পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়বে। যদিও বৃষ্টিপাতের তীব্রতা খুব বেশি নয়, তবুও মাঝারি মানের আর্দ্রতা ও গুড়ি-গুড়ি বৃষ্টির প্রভাবে জনজীবনে সামান্য প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১০

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১১

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১২

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৩

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৪

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৫

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৭

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৮

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৯

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।