দেশজুড়ে বৃষ্টি, তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
সোমবার সকালে দেওয়া পূর্বাভাসে বলা হয়— রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় বৃষ্টি হবে। রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরতে পারে।
এ সময়ে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
পূর্বাভাসে আরও জানানো হয়— আগামী ১৩ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এতে দেশের বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।