সবুজ প্রান্ত
১১ অগাস্ট ২০২৫, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে আলহাজ্ব নুরুল হক গণিপুরীর জানাজায় মানুষের ঢল : দাফন সম্পন্ন

জকিগঞ্জের প্রখ্যাত আলেম হযরত আল্লামা হাবিবুর রহমান গণিপুরী ছাহেব (রহ.)-এর সুযোগ্য মেঝো ছাহেবজাদা, গণিপুর গ্রামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব মোঃ নূরুল হক শনিবার সকালে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় গণিপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে গণিপুর ছাহেববাড়ী সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় অশ্রুসিক্ত মোনাজাত পরিচালনা করেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী। ইমামতি করেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি মাওলানা মোস্তাফা হাসান চৌধুরী গিলমান, প্রবীণ আলেম মাওলানা আব্দুর রহিম কামালী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী ও মুফতি আবুল হাসান, নবীগঞ্জ কদুরবাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এবং মরহুমের ছেলে লন্ডন প্রবাসী ফারুক আহমদ।
মরহুম মাওলানা নূরুল হক গণিপুরী ছিলেন বিনয়ী, মুত্তাকী ও পরহেজগার ব্যক্তিত্ব। বহু মানুষ তার দ্বারা উপকৃত হয়েছেন। নিভৃতচারী এই মহৎ মানুষের ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১০

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১১

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৩

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৪

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৫

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৬

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৭

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৯

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।