সবুজ প্রান্ত
১১ অগাস্ট ২০২৫, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথর খেকুদের দৌরাত্ম্য, বিপন্ন ভোলাগঞ্জের সাদা পাথর

স্টাফ রিপোর্টার :

এক সময় সাদা পাথরের ঝলকানি আর স্বচ্ছ জলের জন্য পরিচিত ভোলাগঞ্জ এখন দখলদারদের করাল গ্রাসে বিপন্ন। দিন কিংবা রাত—নদীর বুক চিরে শত শত নৌকা ভাসছে পাথরের খোঁজে। অবাধ উত্তোলনের দৌরাত্ম্যে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ, নদীর তলদেশে তৈরি হচ্ছে অগণিত গর্ত, ঘোলাটে হয়ে যাচ্ছে পানি।

স্থানীয়রা জানান, ভোলাগঞ্জ এখন আর আগের মতো নেই। একসময় যেখানে চোখ জুড়ানো সাদা পাথরের সারি দেখা যেত, সেখানে আজ কেবল ঢলের পানি আর উজাড় বালুচর দৃশ্য চোখে পড়ে। পর্যটন ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করে বলছেন—এভাবে চলতে থাকলে ভোলাগঞ্জ থেকে ‘সাদা পাথরের’ নামই মুছে যাবে।

পরিবেশকর্মীদের অভিযোগ, প্রশাসনের ভূমিকা অনেকটাই ‘কাগজে-কলমে’। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) সিলেট বিভাগের সমন্বয়ক শাহ শাহেদা আখতার বলেন,

“এটা শুধু ব্যর্থতা নয়, এখানে কার্যকর কোনো উদ্যোগই নেওয়া হচ্ছে না। সাদা পাথর সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করা জরুরি।”

অন্যদিকে সিলেট জেলা প্রশাসক শাহ মাহবুব মুরাদ দাবি করেছেন, নিয়মিত যৌথ বাহিনীর অভিযান চলছে এবং অনেককে কারাদণ্ডও দেওয়া হয়েছে। তবে জনবল সংকট ও নানা সীমাবদ্ধতায় শতভাগ ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। একই সঙ্গে স্থানীয়দের সম্পৃক্ত করারও চেষ্টা চলছে।

পরিবেশবিদদের মতে, ভোলাগঞ্জ কেবল একটি পর্যটনকেন্দ্র নয়—এটি সিলেটের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। এখনই যদি অবৈধ পাথর উত্তোলন বন্ধ না হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম ‘সাদা পাথরের ভোলাগঞ্জ’ শুধুই ইতিহাসের পাতায় পড়বে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১০

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১১

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৩

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৪

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৫

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৬

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৭

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৯

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।