সবুজ প্রান্ত
১০ অগাস্ট ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে এম. ইলিয়াস আলীর সন্ধানে গণমিছিল ও প্রতিবাদ সভা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিশ্বনাথ পৌরশহরে (৯ আগস্ট ) শনিবার বিকেলে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপজেলার আটটি ইউনিয়ন ও বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকেল সাড়ে ৪টায় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হন। এরপর এই মাঠ থেকে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘ইলিয়াস-লুনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
মিছিল শেষে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিলু মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই।
বক্তারা বলেন, “ইলিয়াস আলীর সাজানো বাগানকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একসময় তার হাত ধরেই জনপ্রতিনিধি হয়েছিল।” তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া বক্তারা উল্লেখ করেন, এই গণমিছিল প্রমাণ করে “বিশ্বনাথের মাটি ইলিয়াস আলীর ঘাঁটি।”
পথসভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি ডা. মাহবুব আলী জহির, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক এমাদউদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল হক এনাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা এবং আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১০

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১১

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৩

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৪

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৫

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৬

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৭

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৯

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।