সবুজ প্রান্ত
৮ অগাস্ট ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ ও ওসমানীনগর উন্নয়ন থেকে বঞ্চিত হবে না : হুমায়ুন কবির

বিশ্বনাথ প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, ‌‘আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত হতে হবে না।’

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার পুরানবাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, ‌‘বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করে আমাদের এলাকার নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর গুমের রহস্য উদ্‌ঘাটন করা হবে। যদি দল আমাকে এ আসনে নমিনেশন দেয় এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আজই ওয়াদা দিচ্ছি—ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গেলে আমি এই আসন তাঁকে ফিরিয়ে দেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি হবে ৩১ দফার আলোকে শহীদ জিয়াউর রহমানের আদর্শে। বিগত সময়ে যারা আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাদের ওপর নিপীড়ন চালিয়েছেন, তাদের বিচার করা হবে। আমি গত ১৫-১৬ বছর ধরে তারেক রহমানের সঙ্গে থেকে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছি।’

শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‌‘আগামীতে আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করব, মেধাবীদের চাকরির সুযোগ করে দেব, স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করব।’

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী এবং আমির আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, এবং স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান শিপলু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

সমাবেশের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাওলানা মুফতি সাইদুল ইসলাম হাবিবী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১০

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১১

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৩

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৪

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৫

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৬

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৭

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৮

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৯

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।