সবুজ প্রান্ত
২৮ জুলাই ২০২৫, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথের বর্ষীয়ান রাজনীতিক মোজাহিদ আলীর মৃত্যুতে এম আসকির আলীর শোক

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা এবং জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোজাহিদ আলী আর নেই।

রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

মোজাহিদ আলী স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুই দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে জানাইয়া গ্রাম, বিশ্বনাথ উপজেলা এবং যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা এম আসকির আলী।

রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘জনাব মোজাহিদ আলীর মৃত্যুতে আমরা শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্বনাথবাসী একজন কৃতি সন্তানকে হারাল।’

তিনি আরও বলেন, ‘মোজাহিদ ভাই ছিলেন একজন বর্ষীয়ান রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তাঁর সহজ-সরল, সৎ, নিষ্ঠাবান ও সাদা মনের মানুষ হিসেবে ব্যক্তিত্ব আমাদের অনুপ্রেরণা দিত। রাজনীতি ও সমাজসেবায় তাঁর অবদান বিশ্বনাথবাসী দীর্ঘদিন মনে রাখবে।’

শোকবার্তায় এম আসকির আলী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন মোজাহিদ আলীকে জান্নাতবাসী করা হয় এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১০

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১১

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১২

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৪

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৫

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৬

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৭

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৮

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৯

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।