সবুজ প্রান্ত
২৬ জুলাই ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরশ্রীতে সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করল হাজী আব্দুল হক ট্রাস্ট

জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নে শিক্ষা বিস্তারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে লন্ডনপ্রবাসী শিক্ষানুরাগী আলহাজ্ব আবুল কালাম আজাদ প্রতিষ্ঠিত ‘হাজী আব্দুল হক ট্রাস্ট’।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় ঐতিহ্যবাহী সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ইউনিয়নের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ১১১ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিয়া ও কওমি মাদ্রাসা, হিফজ বিভাগসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা জসিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন ট্রাস্টের সচিব ও সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কুতবুল আলম। প্রধান অতিথি ছিলেন বীরশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানু মিয়া এবং মুখ্য অতিথি ছিলেন সোনাপুর মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার মাওলানা ফজলুর রহমান চৌধুরী (শিঙ্গাইরকুড়ী)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের যুগ্ম আহ্বায়ক আমান উদ্দিন, বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান চৌধুরী, ট্রাস্টের প্রতিষ্ঠাতার ভাই নূরুল আলম, গোলাপগঞ্জের উত্তর জাঙ্গালহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার বিশ্বাস, পশ্চিম জামডহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক জুবায়ের আহমদ, জামেয়া ইমদাদুল উলুম শিঙ্গাইরকুড়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, বীরশ্রী কুতুবিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সৈয়দ জিয়াউর রহমান এবং বিপক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুর রহমান।

বক্তারা বলেন, সাধারণত শিক্ষা বৃত্তি কার্যক্রম নির্দিষ্ট শ্রেণি বা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ থাকে। অথচ হাজী আব্দুল হক ট্রাস্টের উদ্যোগে প্রাথমিক, আলিয়া, কওমি ও হিফজ—সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে এক ছাতার নিচে এনে একযোগে বৃত্তি প্রদান এক অনন্য নজির।

ট্রাস্টের সচিব মাওলানা কুতবুল আলম জানান, পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মেধা গ্রেডে প্রথম স্থানপ্রাপ্তরা পেয়েছে সনদপত্রসহ ২,৫০০ টাকা, দ্বিতীয় স্থানপ্রাপ্তরা ২,০০০ টাকা এবং তৃতীয় স্থানপ্রাপ্তরা পেয়েছে ১,৫০০ টাকা। সাধারণ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা পেয়েছে সনদপত্রসহ ১,০০০ টাকা করে বৃত্তি।

এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয় দাখিল মাদ্রাসার ৪র্থ, ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এবং হিফজ বিভাগের ১, ৫, ১০, ২০ ও ৩০ পারা হিফজকারী শিক্ষার্থীরা।

বক্তারা আশা প্রকাশ করেন, এ মহতী উদ্যোগ জকিগঞ্জ ছাড়িয়ে সিলেট অঞ্চলে শিক্ষার অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রবাসী আলহাজ্ব আবুল কালাম আজাদকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, তিনি তাঁর পিতা মরহুম হাজী আব্দুল হকের স্মৃতিকে অম্লান রাখতে যে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ নিয়েছেন, তা অনুকরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১০

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১১

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১২

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৩

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৪

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৫

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৬

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৭

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৮

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৯

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।