সবুজ প্রান্ত
১৮ জুলাই ২০২৫, ৮:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা

জকিগঞ্জ প্রতিনিধি  :

জুলাই গণ-অভ্যুত্থান দিবস স্মরণে জকিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৩টায় জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রতিযোগিতাটি শুরু হয়।

জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুবায়ের আহমদ, লিমন আহমদ, রাসেল আহমদ, মিনহাজুল আবেদীন, ইমরান আহমদ, ফরহাদ আহমদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে আজিজ আহমদ, হাকি আহমদ ও নাঈম হাসান বিজয়ী নির্বাচিত হন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান। প্রতিযোগিতা চলাকালে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া কলেজশিক্ষার্থী আব্দুল আজিজ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশের ছাত্র ও সাধারণ মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। বৈষম্যহীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, “জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সম্মান জানিয়ে এ প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, নতুন বাংলাদেশ গড়তে মানুষ আজও সেই আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।