সবুজ প্রান্ত
১৪ জুলাই ২০২৫, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কানাইঘাটে গর্ভবতী স্ত্রীর ওপর পেট্রোল ঢেলে আগুন, স্বামী গ্রেপ্তার

ছবি: সংগ্রহকৃত
সিলেটের কানাইঘাট উপজেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আক্তার (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগুনে দগ্ধ স্ত্রী সাবানা বেগম (২০) চিকিৎসাধীন অবস্থায় একটি মৃত কন্যাসন্তান প্রসব করেছেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।



ঘটনাটি ঘটেছে শনিবার (১২ জুলাই) রাতে, কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে। পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আক্তার তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যান। তবে স্ত্রীর পরিবারের বাধার মুখে ফিরে যান তিনি। কিছুক্ষণ পর তিনি বাজার থেকে একটি টাইগার ড্রিংকের বোতলে করে পেট্রোল এনে ঘরে ঢুকে ঘুমন্ত স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন।

সাবানার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেলে স্থানান্তর করা হয়। রোববার সকালে তিনি একটি মৃত কন্যাসন্তান প্রসব করেন।




কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল  বলেন, হামলার পর আক্তার পালিয়ে যান। সোমবার দুপুরে সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।




স্থানীয় ইউপি সদস্য ফখর উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে সাবানার খোঁজখবর নেন। তাঁর ভাষ্য, এমন ভয়াবহ ঘটনা এলাকায় এর আগে ঘটেছে বলে শুনিনি। স্থানীয় কয়েকজন জানিয়েছেন, আক্তার একসময় কুয়েতে ছিলেন এবং মানসিকভাবে কিছুটা অসুস্থ প্রকৃতির ছিলেন বলে জানা গেছে।

সাবানার বাবা আব্দুল জব্বার বলেন, ভেবেছিলাম বিয়ের পর মেয়ে শান্তিতে থাকবে। এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এর সঠিক বিচার চাই আমি।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।