সবুজ প্রান্ত
৯ জুলাই ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মনোহরগঞ্জের হাসনাবাদ ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গ্রাম আদালত সক্রিয়করণে ইউএনও’র গুরুত্বারোপ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 

বুধবার বিকাল ৩টায় মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। সভার সভাপতিত্ব করেন হাসনাবাদ ইউনিয়নের প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার।

সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। ইউএনও গাজালা পারভীন রুহি বলেন, “গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেয়ার একটি কার্যকর মাধ্যম। এটি সক্রিয় রাখতে চেয়ারম্যান, সদস্য ও এলাকাবাসীর সম্মিলিত ভূমিকা জরুরি।” তিনি প্রতিমাসে অন্তত ৫টি মামলা গ্রহণ ও নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জুবায়ের আহমদ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহা আলম, সাবেক চেয়ারম্যান আব্দুল মনাফ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, ইউনিয়ন জামায়াত নেতা আবু জাফর, বিশিষ্ট ব্যবসায়ী শাহিনুর রহমান ভূইয়া, আলীনকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম ফিরোজ আলম, নরপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য রিপন বেগম, ইউপি সচিব সেলিম মিঞা এবং হিসাব সহকারী মিঠু দাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।