সবুজ প্রান্ত
৮ জুলাই ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধ, ধারালো অস্ত্রের কোপে প্রাণ গেল সুহেলের

জকিগঞ্জ প্রতিনিধি  :

সিলেটের জকিগঞ্জে গরু ব্যবসার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সুহেল আহমদ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সুহেল আহমদ জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সমসখানি (খালপার) গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত ২৯ জুন সন্ধ্যায় গরু ব্যবসার লেনদেন নিয়ে একই গ্রামের এহিয়া আহমদের সঙ্গে সুহেলের কথা-কাটাকাটি হয়। পরদিন (৩০ জুন) সকালে সুহেল আহমদ জকিগঞ্জ থানায় এহিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করার পর বিকেলে অভিযুক্ত এহিয়া ও তার পরিবারের কয়েকজন সদস্য সুহেলকে বাড়ির পাশে পেয়ে ধারালো দা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

সুহেলকে রক্ষা করতে গেলে ছোট ভাই তারেক আহমদও হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সুহেলকে আইসিইউতে রাখা হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে তিনি মারা যান।

নিহতের চাচা আব্দুল গফুর জানান, হামলার ঘটনায় উল্টো প্রতিপক্ষ সুহেলের পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা হাসপাতালে দৌড়াদৌড়িতে ব্যস্ত থাকায় তখন কোনো মামলা করতে পারেননি। তবে জানাজা ও দাফনের পর মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।