সবুজ প্রান্ত
৩ জুলাই ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হুসাইনি চেতনায় উজ্জীবিত হয়ে বাতিলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে — মনজুরুল করিম মহসিন

নিজস্ব প্রতিবেদক, 

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেছেন, আশুরার তাৎপর্য কুরআন ও হাদীসে অত্যন্ত গুরুত্বসহকারে বিবৃত হয়েছে। এই দিনে মহান আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন এবং ভবিষ্যতে এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এ দিনটি একাধিক নবী-রাসূলের জীবনে গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী। তবে আশুরার মর্যাদা আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে কারবালার প্রান্তরে হযরত হুসাইন (রাযি.)-এর শাহাদাতের মাধ্যমে।

তিনি বলেন, হযরত হুসাইন (রা.) তাঁর নানাজান হযরত মুহাম্মদ (সা.)-এর রেখে যাওয়া দ্বীন তথা ইসলামকে প্রতিষ্ঠিত রাখতে ইয়াযীদের অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে শাহাদাত বরণ করেন। তিনি মাথা কাটা দিয়েছেন, কিন্তু বাতিলের সামনে মাথা নত করেননি। তাঁর এই আত্মত্যাগ আমাদের জন্য চিরন্তন শিক্ষা—যেখানে সত্য ও মিথ্যার ফয়সালা স্পষ্ট হয়ে ওঠে। এজন্য আমাদেরকে হুসাইনি চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্যের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে হুসাইনি আদর্শ ও ত্যাগের অনুপ্রেরণা অনুসরণ করাই সময়ের দাবী।

বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিকেলে নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘আশুরার ইতিহাস ও কারবালার শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরাফাত হোসাইন-এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক সরকার মো. নাছির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক আজির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মোসলেহ উদ্দিন কাওছার, নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি মো. কামিল হোসাইন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি ফয়জুল ইসলাম ও আবুল ফজল, ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক সরকার মুহাম্মাদ নূর উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক শাহ আতিকুর রহমান কাওছারী, রাফি উদ্দিন তাওহীদ, অর্থ সম্পাদক আব্দুল গফফার, প্রশিক্ষণ সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।