সবুজ প্রান্ত
২৭ জুন ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

একজন আজিজ ভাই, সংগঠন, সমাজ আর মানুষের জন্য নিবেদিত জীবন

আহমেদ জুনাইদ :

আব্দুল আজিজ, যিনি আজিজ মেম্বার নামে বেশি পরিচিত, তাঁকে আমি অনেক ছোটবেলা থেকেই দেখে আসছি। তিনি মজলুম ও অসহায় মানুষের আশ্রয়, নির্ভরতার প্রতীক। বারঠাকুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড থেকে তাঁর যাত্রা শুরু হলেও আজ তিনি পুরো জকিগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন, নিরলস সেবার মাধ্যমে ।

ছোটবেলা থেকেই ইসলামী আদর্শে বিশ্বাসী আজিজ ভাই ছাত্রশিবিরের মাধ্যমে রাজনীতিতে আসেন। পরে জামায়াতে ইসলামীতে সক্রিয়ভাবে যুক্ত হন। শুরু থেকেই তিনি সংগঠনের জন্য নিজের অনেক কিছু ত্যাগ করেছেন—ব্যবসা, পরিবার, জীবনের স্বস্তি। অথচ কখনো নিজের জন্য কিছু চেয়েছেন বলে কেউ বলতে না।
সেই সময়টা খুব কঠিন ছিল। দিনের পর দিন বাড়ি ছাড়া, রাতের পর রাত পালিয়ে বেড়াতে হয়েছে। পুলিশের ভয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে হয়েছে। অথচ এই মানুষটার বিরুদ্ধে যেসব মামলা ছিল, সবগুলোই ছিলো ভূয়া, উদ্দেশ্যপ্রণোদিত , তবুও মামলার আসামি হয়েছেন— শুধু জামায়াত করার কারণে।
তিন ডজনের বেশি মামলার বোঝা নিয়েও আজিজ ভাই নিজের ব্যবসা চালিয়ে গেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন । অনেক ক্ষতির মধ্যেও তিনি মাথা নত করেননি, সংগঠনকে ছাড়েননি। একজন নির্ভেজাল কর্মী বলতে যা বোঝায়, তিনি ঠিক তা-ই।
যে বাবা মেয়ের বিয়ে দিতে পারছিল না, যে ছেলে বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে পারছিল না, যার চিকিৎসা বা এক বেলার খাবারের ব্যবস্থা ছিল না—আজিজ ভাই চেষ্টা করেছেন তাদের পাশে দাঁড়াতে। কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি। রাস্তা-ঘাট নির্মাণ, নদীর বাধ নির্মাণ,মসজিদ, মাদ্রাসা, স্কুল, থেকে সব জায়গায় যেকোনো ভালো কাজে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থেকেছেন।
আজও তিনি স্বপ্ন দেখেন, ইউনিয়নের মানুষের জন্য কিছু করার। এখনো সেই আগের মতোই মানুষের কথা ভাবেন, বিশেষ করে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, অসহায় ,গরীব দুঃখী মানুষের কথা চিন্তা করেন , তাদের পাশে দাঁড়ান।
আমার কাছে মনে হয়, আজিজ ভাই এমন একজন মানুষ, যিনি জীবনভর মানুষের পাশে থেকেছেন, কখনো মিথ্যার সাথে আপোষ করেননি ,তাঁর মত একজন নির্ভীক, নির্লোভ প্রতিনিধি আমাদের ইউনিয়নের জন্য অনেক দরকার।
আমরা যারা বাইরে থাকি, দেশের কথা ভাবি, আমাদের জকিগঞ্জের কথা ভাবি, তাদের জন্য আজিজ ভাই একটা আশার নাম। ইনশাআল্লাহ আগামী দিনে বারঠাকুরি ইউনিয়নের হাল ধরবেন তিনি। এটা শুধু আমার চাওয়া নয় এটা বারঠাকুরি ইউনিয়ন-বাসীর বর্তমান স্বপ্ন।
লেখক : সহকারী সেক্রেটারি, প্রত্যাশা ফোরাম, জকিগঞ্জ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।