সবুজ প্রান্ত
২৩ জুন ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের

গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করতে এবং এই সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। তিনি বলেন, “গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনগণকে অবহিত করতে পারলে ইউনিয়ন পর্যায়ে ছোটখাটো বিরোধ সহজেই নিষ্পত্তি সম্ভব। এতে বিচারপ্রক্রিয়া সহজতর ও সময়সাশ্রয়ী হবে।”

সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত একটি কার্যকর মাধ্যম। এর কার্যকারিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।”

কর্মশালায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার। তিনি স্বাগত বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন। কর্মশালাটি সঞ্চালনা করেন স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার ফারহানা ফেরদৌস শিউলি।

অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে গ্রাম আদালত কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ ও এভিসিবি-৩য় পর্যায় প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরেন ইপসা’র সিলেট ও মৌলভীবাজার জেলার প্রকল্প ব্যবস্থাপক শওকত হাসান। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত ভূমিকা গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন— জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রাকিবুল হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ফখরুজ্জামান, প্রবেশন অফিসার মো. তমির হোসেন চৌধুরী, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অকিল উদ্দিন আহম্মদ, সিভিল সার্জনের প্রতিনিধি সুজন বণিক, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. ইকবাল হোসাইন, দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদ, ওয়াল্ড ভিশনের প্রতিনিধি জাবির আহাম্মদ এবং এফআইভিডিবি’র প্রতিনিধি নজরুল ইসলাম মঞ্জুরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত প্রতিনিধিরা।

কর্মশালার শেষাংশে অংশগ্রহণকারীরা গ্রাম আদালত কার্যক্রমের সফল বাস্তবায়নে নীতিগত সহযোগিতা ও সমন্বিত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।