সবুজ প্রান্ত
২২ জুন ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জের নুরুল আমিনের হাত ধরে নতুন আশার আলো

প্রাকৃতিকভাবে মশা নিধনে সাফল্য, মিললো আন্তর্জাতিক স্বীকৃতি


নিজস্ব প্রতিবেদক :

মশা মারতে আর বিষ নয়, এবার কাজে লাগবে গাছের পাতা! এমনই অভিনব এক পরিবেশবান্ধব গবেষণায় দেশের মুখ উজ্জ্বল করেছেন সিলেটের জকিগঞ্জের এক তরুণ। থানাবাজার এলাকার হাজারীচক গ্রামের ব্যবসায়ী এস. আলমের সন্তান নুরুল আমিন প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা থাকলে দেশি উদ্ভিদ দিয়েই মশা নিধন সম্ভব—তাও আবার পরিবেশকে বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত না করে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল অ্যান্ড ফিশ বায়োটেকনোলজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী নুরুল আমিন স্নাতক পর্যায়ে জিপিএ ৩.৮১ পেয়ে বিভাগের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত অধ্যাপক কাজী মুহাম্মদ আলী জিন্নাহর তত্ত্বাবধানে তিনি গবেষণা করেন এক চমকপ্রদ বিষয়ে—গাছের পাতার নির্যাস দিয়ে মশকনিধন!

নুরুল আমিন জানান, গবেষণায় তাঁরা ব্যবহার করেছেন ‘সিঙ্গাপুর ডেইজি’ নামের একটি গাছ, যার পাতা থেকে সংগ্রহ করা নির্যাসে পাওয়া গেছে ব্যাকটেরিয়া ও মশা নিধনের শক্তিশালী গুণাবলি। পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, এই নির্যাস ব্যবহারে মশার বংশবিস্তার কার্যকরভাবে ঠেকানো সম্ভব। আর এই অভিনব আবিষ্কার আন্তর্জাতিক সম্মেলনেও প্রশংসিত হয়েছে—‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্স অ্যাগ্রিকালচার রিসার্চ ২০২৪’-এ গবেষণাটি পুরস্কৃত হয়।

নুরুল আমিন বলেন,

“রাসায়নিক কীটনাশক যেমন পরিবেশ ধ্বংস করে, তেমনি মানবদেহেও এর প্রভাব ভয়াবহ। আমাদের গবেষণা প্রাকৃতিকভাবে মশা নিয়ন্ত্রণের এক নতুন পথ দেখাচ্ছে। এই পদ্ধতি জনস্বাস্থ্যের জন্য যেমন নিরাপদ, পরিবেশের জন্যও তেমন সহায়ক।”

শুধু নুরুল আমিন নন, একই বিভাগের শিক্ষার্থী তানজিন বরকতউল্লাহর গবেষণাও কম নয়। তিনি সিলেট অঞ্চলের মাটি থেকে ‘লাইসিনিবেসিলাস’ নামের এক ব্যাকটেরিয়া আলাদা করেছেন, যা মশার লার্ভা ধ্বংসে অত্যন্ত কার্যকর। আধুনিক মলিকুলার প্রযুক্তি দিয়ে শনাক্ত এই ব্যাকটেরিয়া শুধু মশাকেই আক্রমণ করে, উপকারী অন্য পোকামাকড় বা পরিবেশের ক্ষতি করে না।

তানজিন বলেন,

“বর্তমানে আমরা যে বিটি ব্যাকটেরিয়া ব্যবহার করি, তা বিদেশ থেকে আমদানি করতে হয় এবং তা সব ধরনের পোকামাকড়ের ওপর প্রভাব ফেলে। কিন্তু আমাদের আবিষ্কৃত ব্যাকটেরিয়া শুধু মশার ওপর কাজ করে, যা তুলনামূলক সস্তা, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব।”

দেশি মেধার জয়গান

জকিগঞ্জের মতো সীমান্তবর্তী অঞ্চলের এক তরুণ—নুরুল আমিন—দেখিয়ে দিলেন, গবেষণার জগতে স্থান পেতে কেবল প্রতিভা নয়, চাই অধ্যবসায় ও দেশপ্রেম। তার গবেষণা শুধু দেশের নয়, সারা বিশ্বের মশাবাহিত রোগপ্রবণ অঞ্চলের জন্য একটি বড় উপহার হতে পারে।

এই তরুণদের সাফল্য প্রমাণ করে—বিজ্ঞান চর্চার মাধ্যমে দেশের সমস্যার সমাধান সম্ভব, যদি আমরা তাদের পাশে দাঁড়াই।

মশা মরবে, মানুষ বাঁচবে, পরিবেশও রক্ষা পাবে—এই হোক আমাদের নতুন অঙ্গীকার!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।