সবুজ প্রান্ত
২১ জুন ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক মাসেও লাশ ফেরেনি আব্দুস সামাদের, জকিগঞ্জে কান্না আর প্রতিবাদের ঝড়

জকিগঞ্জ প্রতিনিধি:

বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল পরিবারকে সুখ-স্বচ্ছলতা দেওয়ার, চোখেমুখে ছিল সম্ভাবনার আলো। কিন্তু সৌদি আরবের বুকে সেই স্বপ্ন রয়ে গেল লাশ হয়ে।

জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের তরুণ আব্দুস সামাদ (৩০) দালালের মাধ্যমে পাড়ি জমিয়েছিলেন পরবাসে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—প্রবাসে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয় এই তরুণের। অথচ মৃত্যুর একমাস পেরিয়ে গেলেও আজও তার লাশ ফিরে আসেনি প্রিয়জনদের কাছে।

প্রিয় সন্তানের লাশ ফিরে পাওয়ার আকুতি নিয়ে প্রতিদিনই বুক ভাঙা কান্নায় দিন কাটাচ্ছেন বৃদ্ধ বাবা-মা। আর এ ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। নিহত সামাদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ঘটনার জন্য দায়ী দালাল চক্রের বিরুদ্ধে শাস্তির দাবিতে শনিবার (২১ জুন) বিকেলে আমলশীদ বাসস্টেশনে এক মানববন্ধনের আয়োজন করেন এলাকাবাসী।

“আমার ছেলে সৌদি গেল স্বপ্ন নিয়ে, ফিরবে লাশ হয়ে—এ কেমন নিষ্ঠুরতা!”—কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন আব্দুস সামাদের পিতা আব্দুল মতিন মেম্বার।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন হাফিজ আরিফ আহমদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন—ব্যবসায়ী জমিল আহমদ, হাফিজ জিল্লুর রহমান, বদরুল ইসলাম, আলমগীর হোসেন, জিয়াউর রহমান জিয়াব, আক্তার হোসেন রাজন, ছাত্রনেতা জাহিদ আহমদ নাহিদ, গুলজার হুসেন, মনসুর আহমদ, শিপন আহমদ লায়েক প্রমুখ।

বক্তারা বলেন, “একটি সন্তানের লাশ ফিরে না পাওয়ার বেদনা শুধু একজন বাবার নয়—পুরো সমাজের ব্যর্থতা। আমরা সরকারের কাছে দাবি জানাই—অবিলম্বে আব্দুস সামাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক এবং দালাল আইদুর ও তার ছেলে অনিককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

মানববন্ধনে অংশ নেওয়া অনেকের চোখে ছিল অশ্রু, আর হৃদয়ে ছিল ক্ষোভ ও অসহায়তা। একটি পরিবার তাদের প্রিয় সন্তানকে হারিয়েছে—এ যেন শুধু একটি মৃত্যুর গল্প নয়, এটি প্রতারণা ও অবহেলার জ্বালা নিয়ে লেখা এক বাস্তব ট্র্যাজেডি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১০

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১১

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১২

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৩

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৪

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৫

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৬

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৭

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৮

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৯

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।