জকিগঞ্জ প্রতিনিধি
সিলেট-জকিগঞ্জ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশা (টমটম) চালক। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা বর-কনে সহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জকিগঞ্জ ইউনিয়ন অফিস বাজার সংলগ্ন দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে। বর-কনে বহনকারী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টমটমের মুখোমুখি সংঘর্ষ হলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত টমটম চালকের নাম শাহাব উদ্দিন সাবু (৫০)। তিনি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা (রাড়িগ্রাম) গ্রামের বাসিন্দা ও প্রবাসী হারুন মিয়ার বড় ভাই। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে টমটম চালিয়ে আসছিলেন। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা বর-কনে এবং বরযাত্রীদের কয়েকজন গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদের সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার কাজে অংশ নেয় এবং দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করে।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।