সবুজ প্রান্ত
৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ৩৯৬ বাংলাদেশি গ্রেপ্তার

ছবি: সংগ্রহকৃত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী বড় ধরনের অভিযানে ৩৯৬ বাংলাদেশিসহ মোট ৭৭০ জনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় পরিচালিত এই অভিযানে ভোর পর্যন্ত অভিযান চালানো হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

‘অপস বেলাঞ্জা’ নামে পরিচিত এ অভিযানে বুকিত বিনতাং এলাকায় পর্যটকপ্রধান নাইটলাইফ জোন লকডাউন করে ফেলে অভিবাসন কর্মকর্তারা। পুরো এলাকা ঘিরে ফেলার পর বিদেশিদের নথি পরীক্ষা করা হয়। টেবিলের নিচে লুকানো থেকে শুরু করে গুদামঘর ও ছাদে লুকিয়ে থাকা অভিবাসীরাও ধরা পড়েন কর্মকর্তাদের হাতে।

অভিযানে আটক হওয়া ৭৭০ জনের মধ্যে এককভাবে সর্বাধিক বাংলাদেশি। এর মধ্যে ৩৯৪ জন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। এ ছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং বিভিন্ন দেশের আরও ৯ জনকে আটক করা হয়েছে।

অভিযানের নেতৃত্বদানকারী ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানান, আটককৃতদের বেশিরভাগই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন, বৈধ পরিচয়পত্র ছিল না বা অনুমতিপত্র ছাড়া কাজ করছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।