সবুজ প্রান্ত
৩০ অগাস্ট ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লতিফিয়া ইমাম সমিতি কর্তৃক ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা মীলাদ মাহফিল

জকিগঞ্জ প্রতিনিধি  :

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে জকিগঞ্জে দিনব্যাপী আলোচনা সভা, কিরাত, হামদ, নাত, তাওয়াল্লুদ প্রতিযোগিতা ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লতিফিয়া ইমাম সমিতির উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে জকিগঞ্জ পৌরশহরের ইখওয়ান সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা শিহাব উদ্দীন চৌধুরী ফুলতলী।

লতিফিয়া ইমাম সমিতির সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এখলাছুর রহমান, ইসলামী আলোচক মাওলানা ডা. ছাফিউর রহমান ছাহেবজাদায়ে বালাউটি ও উপজেলা আল-ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান।

এর আগে স্বাগত বক্তব্য দেন সমিতির কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুর রহমান। ঈদে মীলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস চৌধুরী। শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা হাবিবুর রহমান জাব্বির এবং নাতে রাসূল (সা.) পরিবেশন করেন শাহরিয়ার মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মাশুক আহমদ আইয়রী, মাওলানা আব্দুল মালিক লালোগ্রামী, মাওলানা আব্দুল মালিক শীমেরবন্দীসহ লতিফিয়া ইমাম সমিতির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

প্রতিযোগিতায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩৪ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

শেষে সমিতির সহ-সভাপতি হাফিজ মাওলানা আলী হোসেনের সুললিত কণ্ঠে মীলাদ শরীফ পাঠ শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।