সবুজ প্রান্ত
৩০ অগাস্ট ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তোয়াকুল ইউনিয়ন শ্রমিক দলের আনন্দ মিছিল ও আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি: 

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় স্থানীয় তোয়াকুল বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতা-কর্মীদের পাশাপাশি বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল-পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদির, সাধারণ সম্পাদক শামস উদ্দিন আল-আজাদ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি আনোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শওকত আলী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সদস্য ময়না মিয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ইউসুফ আলী, যুবদল নেতা জামিল আহমদ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজ উদ্দিন প্রমুখ।

এছাড়া নবগঠিত জিয়া সাইবার ফোর্স তোয়াকুল ইউনিয়ন শাখার সভাপতি ফয়ছল আহমদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।