সবুজ প্রান্ত
২৭ অগাস্ট ২০২৫, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাসিয়ামারা নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ ঘোষণা : জেলা প্রশাসক

 

শাহ্ মাশুক নাঈম, সুনামগঞ্জ থেকে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ সমাধান এবং ইজারাকৃত বালু মহাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

বুধবার (২৭ আগস্ট) বিকালে তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়ামারা নদী, রাবারড্যাম, লিয়াকতগঞ্জ ও বাংলাবাজার মাদ্রাসাসহ নদীতীরবর্তী এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ রাখার জন্য নিষেধাজ্ঞা জারি করেন এবং রাবারড্যামের দুপাশে নিরাপত্তার জন্য বাঁশের ব্যারিকেড বসানোর নির্দেশ দেন।

পরিদর্শনের পর তিনি বলেন, “খাসিয়ামারা নদীতে কোনোভাবেই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা যাবে না। ইজারাদারদের এক সপ্তাহের মধ্যে তাদের ড্রেজার মেশিন সরিয়ে নিতে হবে। নীতিমালা অমান্য করে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। বালু উত্তোলন করতে হলে নির্ধারিত দূরত্ব বজায় রেখে সনাতন পদ্ধতি অনুসরণ করতে হবে।”

বালু উত্তোলনের ফলে রাবারড্যামের ক্ষতি বিষয়ে তিনি বলেন, “এলজিইডিকে ইতোমধ্যেই খাসিয়ামারা নদীতে বালু উত্তোলনের প্রভাব তদন্তের জন্য বলা হয়েছে। যদি ক্ষতি প্রমাণিত হয়, তবে ইজারাদারকে ক্ষতিপূরণ দিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক, এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদসহ এলাকার বিভিন্ন পেশার মানুষজন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।