সবুজ প্রান্ত
২৭ অগাস্ট ২০২৫, ৯:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলতলী এতিমখানা থেকে ডাকসু নির্বাচনে—আব্দুল বাছিতের সংগ্রামী পথচলা

একটা শৈশব কেটে গেছে বাবা-মা ছাড়া। মমতার স্পর্শ, স্নেহের হাত কিংবা পরিবারের ভালোবাসা ছুঁয়েও দেখেননি তিনি। জীবনের প্রথম পাঠ শিখেছেন সিলেটের জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ লতিফিয়া এতিমখানায়। এতিমখানার ছোট্ট এক কক্ষে বসে জীবনের মানে খুঁজতে খুঁজতেই বড় হয়ে ওঠা সেই ছেলেটিই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তার নাম—আব্দুল বাছিত

তিনি বলেন, “বাধ্য হয়েই এতিমখানায় যেতে হয়েছিল। সেখান থেকেই জীবনের সংগ্রাম শুরু, যা হয়তো মৃত্যু পর্যন্ত চলবে। বাবা-মা ছাড়া জীবন কেমন হয়, তা আমার মতো করে আর কে জানে?”

বাবাময় স্মৃতি বড় ছাহেবকে ঘিরে

আব্দুল বাছিত জানান, তার যখন মন খারাপ থাকে তখন তিনি চোখ বুজে একটি দৃশ্য কল্পনা করেন। “মনে হয়, আমি আবার এতিমখানায় আছি। বড় ছাহেব (মা.জি.আ) আমাদের ডেকেছেন গোসল করানোর জন্য। সারির সবার আগে আমি থাকায় আমার হাত ধরে সবাইকে নিয়ে পুকুরে নামলেন। আমাদের সঙ্গে তিনি নিজেও গোসল করলেন। কিছুক্ষণ পর নিজ হাতে আমার গায়ে সাবান মেখে দিলেন। তারপর আবার পুকুরে ডুব দিলাম। মুহূর্তেই মন ভালো হয়ে যায়। আমার আব্বার সঙ্গে কোনো স্মৃতি নেই, কারণ তিনি মারা গেছেন আমার দেড় বছর বয়সে। বাবাময় যত স্মৃতি সব বড় ছাহেবকে ঘিরেই।”

কথাগুলো বলতে বলতে আব্দুল বাছিতের চোখে যেন শৈশব ফিরে আসে। তিনি হাসিমুখে বলেন, “এই তো মন ভালো হয়ে গেল! একটু আগেও মন খারাপ ছিল, এসব কল্পনা করে এখন আমি ফুরফুরে মনে লিখছি।”

তার ভাষায়, “বড় ছাহেবকে চিনেছেন? উনার নাম আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী (মা.জি.আ)। আমার মতো হাজার হাজার এতিমের বাবার স্বপ্ন যিনি পূরণ করে যাচ্ছেন।”

মানুষের জন্য বাঁচার অঙ্গীকার

২০২২ সালের সিলেটের ভয়াবহ বন্যায় কিংবা ২০২৪ সালে ফেনীতে প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। উত্তরবঙ্গের হাড় কাঁপানো শীতে শীতবস্ত্র বিতরণ করেছেন, পথশিশুদের হাতে খাবার ও পোশাক তুলে দিয়েছেন। নিজের মতো এতিম শিশুদের আর্থিক ও মানসিক সাপোর্ট দিয়েছেন।

শুধু তাই নয়, তিনি প্রতিষ্ঠা করেছেন শিক্ষার্থীদের কল্যাণে ‘ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস’ নামের একটি সংগঠন, যেখানে আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীরা সাহায্য পায়। পাশাপাশি আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত।

সংগ্রামের ময়দানেও সোচ্চার

অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব থেকেছেন বাছিত। নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার কিংবা মানবাধিকার কমিশনের সামনে শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে তার উপস্থিতি ছিল অনন্য। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় থাকার কারণে একসময় ছাত্রলীগ তাকে মারধর করে হল থেকে বের করে দেয়। কিন্তু থেমে যাননি।

তিনি বিশ্বাস করেন, “টাকা-পয়সা কিংবা ক্ষমতা নয়, বিনয়ই মানুষের হৃদয় জয় করার একমাত্র হাতিয়ার। ছোটদের স্নেহ আর বড়দের সম্মান করার শিক্ষা আমি এতিমখানায় পেয়েছিলাম, আজও সেই পাঠ আঁকড়ে ধরে আছি।”

ডাকসু নির্বাচনে নতুন যাত্রা

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন আব্দুল বাছিত। কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন তিনি। শিক্ষার্থীদের কল্যাণ ও ন্যায়ভিত্তিক ক্যাম্পাস গড়ার স্বপ্নই তার একমাত্র লক্ষ্য।

তার কণ্ঠে দৃঢ় প্রত্যয়— “ডাকসুকে আমি সম্ভাবনা হিসেবে দেখছি। এখানে দাঁড়িয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ পাবো। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য কাজ করাই আমার অঙ্গীকার।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।