আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আগামী ১১ রবীউল আউয়াল সিলেটে ঐতিহ্যবাহী “মুবারক র্যালী” আয়োজন করবে। এ লক্ষ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সভায় (১৫ আগস্ট শুক্রবার) ‘ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালী বাস্তবায়ন কমিটি, সিলেট’ গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন সভায় এ কমিটির ঘোষণা দেন। গঠিত কমিটিতে কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরীকে আহবায়ক এবং সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ ও সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নুমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু সায়ীদ মো. আশিক, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির, শাবিপ্রবি সাধারণ সম্পাদক আফসার হোসাইন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কাজী আবরার দস্তগীর এবং প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা
১
১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল
২
পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।