সবুজ প্রান্ত
২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের গণজোয়ার দেখে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে” — মুহাম্মদ ফখরুল ইসলাম

কানাইঘাট ও জকিগঞ্জে জামায়াতের রুকন সম্মেলন 

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও জামায়াতকে ঘিরে ষড়যন্ত্র থামেনি। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে চলেছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সঠিক কর্মপদ্ধতির কারণেই তৃণমূল ভোটারদের মধ্যে জামায়াত নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে দলে দলে দেশপ্রেমিক জনতা জামায়াতের পতাকাতলে সমবেত হচ্ছে। এই গণজোয়ার দেখে বিভিন্ন মহল নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি আরো বলেন, অতীতেও জামায়াতকে ঘিরে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে। মানবতাবাদী শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে অবিচার চালিয়ে শহীদ করা হয়েছে। খুন-গুম, হামলা-মামলা ও নানা জুলুম-নিপীড়নের পরও ফ্যাসিস্ট সরকার থামেনি; শেষ পর্যন্ত দলকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। কিন্তু জামায়াত আল্লাহর উপর ভরসা রেখে নীতিতে অটল থেকেছে। এর ফলেই ষড়যন্ত্রকারীদের পরিণতি হয়েছে লজ্জাজনক পতনে, অনেককেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। রাজনৈতিক দলগুলোকে এ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ আগস্ট) সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান। এতে কানাইঘাট ও জকিগঞ্জের সকল রুকন উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন—জেলা জামায়াত নেতা মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা সহকারী সেক্রেটারি মো. নজরুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা কমর উদ্দিন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, পৌর আমীর মাওলানা আব্দুল করিম, জকিগঞ্জ উপজেলা নায়েবে আমীর মাওলানা খলিল আহমদ, কানাইঘাট উপজেলা নায়েবে আমীর মাস্টার ফয়সল আহমদ ও মাওলানা শরীফ আহমদ, কানাইঘাট পৌর নায়েবে আমীর মাওলানা সাইফুল আলম ও মাওলানা বেলাল আহমদ, পৌর সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন, উপজেলা সেক্রেটারি হাফিজ তাজ উদ্দিন, জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি সারওয়ার হোসাইন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।