সবুজ প্রান্ত
২৩ অগাস্ট ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেঞ্চুগঞ্জের সেই প্রতিবন্ধী তরুণীকে অবশেষে বিয়ে করলেন রিপন

অবশেষে নাটকীয় পরিসমাপ্তি: ধর্ষণ মামলা থেকে ডিএনএ প্রমাণ, তারপর বিয়ে!

নিজস্ব প্রতিবেদক, ফেঞ্চুগঞ্জ

সিলেটজুড়ে তোলপাড় ফেলে দেওয়া এক মামলার অবশেষে রূপ নিল চমকপ্রদ পরিণতি। যে তরুণী একসময় ধর্ষণের শিকার হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছিলেন, আদালতে মামলা করেছিলেন, আর পরে জন্ম দিয়েছিলেন এক সন্তানের—অবশেষে তাকেই বিয়ে করতে বাধ্য হলেন অভিযুক্ত ফুফাতো ভাই রিপন মিয়া!

ঘটনাটি যেন নাটকের কাহিনি!

২০২৪ সালের ১ মে। ফেঞ্চুগঞ্জের প্রতিবন্ধী তরুণী কাঁদতে কাঁদতে ফোন করলেন ৯৯৯-এ—“আমাকে আটকে রাখা হয়েছে।” খবর পৌঁছায় থানায়। পুলিশ চেয়ারম্যানসহ গিয়ে তাকে উদ্ধার করে। তখন তিনি জানালেন, তিনি ধর্ষণের শিকার এবং অন্তঃসত্ত্বা।

এরপর শুরু হয় আইনি লড়াই। তরুণী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। অভিযুক্ত হন তার চাচা নুরুল ইসলাম, ফুফা নুর মোহাম্মদ এবং ফুফাতো ভাই রিপন মিয়া।

ডিএনএ পরীক্ষার চাঞ্চল্যকর ফলাফল:

তদন্তভার পায় পিবিআই। ইতিমধ্যেই তরুণী জন্ম দেন এক পুত্রসন্তানের। আদালতের নির্দেশে তিন আসামীর ডিএনএ পরীক্ষা করা হয়। আর সেখানেই মেলে নাটকীয় মোড়—শিশুর জেনেটিক মিল পাওয়া যায় একমাত্র রিপন মিয়ার সঙ্গে!

তারপর বিয়ের আসর:

অবশেষে শুক্রবার রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দীনের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। দেড় লক্ষ টাকা দেনমোহরে এই বিয়ে হয়। বিয়ের পর রিপন মিয়া তরুণী ও তার শিশু সন্তানকে নিয়ে চলে যান মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের বাড়িতে।

অ্যাডভোকেট জসিম উদ্দীন জানান—“হ্যাঁ, শুক্রবার রাতেই বিয়ে হয়েছে। আমি নিজে উপস্থিত থেকে কার্যক্রম সম্পন্ন করেছি।”

অন্যদিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন বিস্ময় প্রকাশ করে বলেন, “বিয়ের ব্যাপারে আমাকে কেউ কিছু জানায়নি। তবে শুনেছি শুক্রবার রাতেই এ বিয়ে সম্পন্ন হয়েছে।”

আলোড়ন পুরো এলাকায় :

পুরো ঘটনাই এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু। ধর্ষণ মামলা থেকে আদালতের লড়াই, ডিএনএ প্রমাণ আর শেষে আকস্মিক বিয়ে—সবকিছুই যেন নাটকের প্লট। তবে প্রশ্ন থেকে যাচ্ছে—এই বিয়ের পর আসলেই কি ওই তরুণীর জীবনে শান্তি ফিরবে, নাকি শুরু হবে নতুন সংগ্রামের অধ্যায়?

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১০

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১১

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১২

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

১৩

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১৪

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১৫

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১৬

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৭

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৮

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৯

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।